1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

শেরপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।। নিউজ গ্রামবাংলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
শেরপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাহফুজুর রহমান সাইমন
শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বাংলাদেশ কৃষিজীবী-শ্রমিক ইউনিয়ন শেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় শেরপুর সদর উপজেলার জমশেদ আলী মেমোরিয়াল কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুর-ই-আলম সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এবং সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার প্রমুখ।

সমাবেশে বাংলাদেশ কৃষিজীবী-শ্রমিক ইউনিয়ন ও জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট