1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় ২৮৬ নারীর মাঝে চাল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

মাহফুজুর রহমান সাইমন | শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭ নম্বর ভেলুয়া ইউনিয়নে ভি-ডব্লিউ-বি (VWB) কর্মসূচির আওতায় সুবিধাভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ভেলুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশ সদস্যরা।

এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত মোট ২৮৬ জন নারীকে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অসহায় নারীদের জীবনে স্বস্তি এনে দেয়। সহায়তা পেয়ে সুবিধাভোগী নারীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট