1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

দীর্ঘ ১৯ বছর পর বাবার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা ও দোয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৯ বছর পর বাবার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা ও দোয়া

দীর্ঘ প্রায় দুই দশক পর পিতার কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় তিনি রাজধানীর শেরে-বাংলা নগরে অবস্থিত সমাধিতে দোয়া ও ফাতেহা পাঠ করেন।

গতকাল ২৫ ডিসেম্বর ২০২৫ প্রবাস জীবনের প্রায় ১৭ বছর শেষে দেশে প্রত্যাবর্তনের পর আজ জুমার নামাজ আদায়ের পর তারেক রহমান কবর জিয়ারতে যান। সমাধিতে উপস্থিত হয়ে তিনি পবিত্র কুরআন তেলাওয়াত করেন এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন।

দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতির সমাধিস্থলের উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, দলীয় সহকর্মী ও পরিবারের সদস্যরা।

কবর এলাকায় পৌঁছাতে তারেক রহমান লাল-সবুজ রঙের একটি বিশেষ বাসে দলীয় নেতাদের সঙ্গে যান। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি নীরবে দোয়া করেন এবং বাবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন বিএনপি নেতাদের সঙ্গে শেষবারের মতো বাবার কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর আজকের এই কবর জিয়ারত বিএনপি নেতাকর্মীদের মধ্যেও আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট