1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘা-চারঘাটের উন্নয়ন ও সুশাসন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী নাজমুল হক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
বাঘা-চারঘাটের উন্নয়ন ও সুশাসন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী নাজমুল হক

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো:

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হকের সঙ্গে কর্মরত সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বাঘা পোস্ট অফিসসংলগ্ন ‘জাগ্রত বাঘা’ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির হযরত মাওলানা জিন্নাত আলী। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা জাতিকে সঠিক পথে পরিচালনায় সহায়ক শক্তি হিসেবে কাজ করে।

সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক সাইফুল ইসলাম, নায়েবে আমির, বাঘা উপজেলা জামায়াতে ইসলামী। সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন নুহু, আমির, বাঘা উপজেলা জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবদার হোসেন, আমির, বাঘা পৌর জামায়াতে ইসলামী; আব্দুর রাজ্জাক, সভাপতি, রাজশাহী জেলা যুব বিভাগ; মো. সেকেন্দার আলী এবং ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সদস্য, উপজেলা শূরা, জামায়াতে ইসলামী।

মতবিনিময় সভায় সংসদ সদস্য প্রার্থী নাজমুল হক বলেন, “দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ এবং জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। বাঘা-চারঘাট এলাকার সার্বিক উন্নয়ন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে উৎপাদনমুখী করে গড়ে তুলতে আমরা সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জনগণের আশা-আকাঙ্ক্ষা ও বাস্তব চিত্র সঠিকভাবে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম সুষ্ঠু ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নসংক্রান্ত প্রতিবন্ধকতা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করেন। এ সময় অতিথিরা গঠনমূলক ও স্পষ্ট বক্তব্যের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট