1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাঘা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাঘা উপজেলা প্রেস ক্লাবে,র সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় বাঘা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এই শোক প্রকাশ করা হয়। শোকবার্তায় সংগঠনের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও মোঃ কামরুল ইসলাম, মোঃ তুষার ইমরান , মোঃ সাব্বির হোসেন সহ সকল সদস্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাঘা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই কামনা করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার(৩০ ডিসেম্বর )ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনি, হৃদরোগ ও সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি প্রায় এক মাস যাবৎ ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট