1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে পারিবারিক বিরোধ, কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
রামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে পারিবারিক বিরোধ, কিশোরীর আত্মহত্যা

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রেম করে বিয়ে করার বিষয়টি পরিবার মেনে না নেওয়ায় নিশু আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ৯ নম্বর ভোলা কোট ইউনিয়নের শাকতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকতলা গ্রামের পাটোয়ারী বাড়ির প্রবাসী রুহুল আমিনের কন্যা মোছাম্মৎ নিশু আক্তার স্থানীয় নাগমুদ বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে পরিবারের অজান্তে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং পরে বিয়ে করে। বিষয়টি জানাজানি হলে নিশুর মা-বাবা কোনোভাবেই ওই বিয়ে মেনে নেননি। এ নিয়ে পারিবারিকভাবে চাপ ও মানসিক অস্থিরতার মধ্যে ছিল কিশোরীটি।

এ অবস্থায় শুক্রবার দিবাগত রাতে নিশু নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যরা জানান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে প্রেমঘটিত পারিবারিক বিরোধের জের ধরে কিশোরীটি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট