1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

বাঘা থানা পুলিশের অভিযানে ঈশ্বরদী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
বাঘা থানা পুলিশের অভিযানে ঈশ্বরদী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত ও চুরি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সবুজ ইসলাম (৩০)। তিনি বাঘা উপজেলার হরিরামপুর (দার পাড়া) গ্রামের মোঃ আজিবর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সেরাজুল হকের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। অভিযানে অংশ নেন এসআই নূর মোহাম্মদ ও এসআই জামাল উদ্দিনসহ পুলিশের একটি দল।

থানা পুলিশ জানায়, সবুজ ইসলাম একটি চুরি মামলার পলাতক আসামি এবং তার বিরুদ্ধে আদালত কর্তৃক ৬ মাসের কারাদণ্ডাদেশ ছিল। দীর্ঘদিন ধরে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। তার গ্রেফতারের সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মামলার বাদীপক্ষ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ ১ জানুয়ারি ২০২৬ তারিখ যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালত ও রাজশাহী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “বাঘা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীদের দমনে আমরা আপসহীন। এই ধারা অব্যাহত রাখতে আমরা সাধারণ জনগণের সহযোগিতা কামনা করি। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট