1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাট-১: আসনে লড়াইয়ে দুই হেভিয়েট প্রার্থী, বিএনপি ও জামায়াতে ইসলামী মুখোমুখি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
জয়পুরহাট-১: আসনে লড়াইয়ে দুই হেভিয়েট প্রার্থী, বিএনপি ও জামায়াতে ইসলামী মুখোমুখি

মোঃ আমজাদ হোসেন | স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবি ও সদর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির মাসুদ রানা প্রধান ও জামায়াতে ইসলামী মনোনীত ফজলুর রহমান সাঈদ।

দীর্ঘদিন বিএনপির দখলে থাকা আসনটি সর্বশেষে বিএনপি থেকে নির্বাচিত হন মোঃ মোজাহার আলী প্রধান। তার মৃত্যুর পর এই আসনে চূড়ান্ত মনোনয়ন পান তার ছেলে মাসুদ রানা প্রধান, যিনি জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা। তিনি ধানের শীষ মার্কা নিয়ে লড়বেন।

অপরদিকে, জামায়াতে ইসলামীর চূড়ান্ত মনোনয়ন পান ফজলুর রহমান সাঈদ, যিনি জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য। তিনি দাড়ি-পাল্লা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জয়পুরহাট-১ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাই শেষে ৪ জনকে বৈধ ও ৪ জনকে অবৈধ ঘোষণা করেন।
বৈধ প্রার্থী:

  • মাসুদ রানা প্রধান (বিএনপি)

  • ফজলুর রহমান সাঈদ (জামায়াতে ইসলামী)

  • ওয়াজেদ পারভেজ (বাসদ)

  • তৌফিকা দেওয়ান (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল)

অবৈধ প্রার্থী:

  • আনোয়ার হোসেন (খেলাফত মজলিস)

  • সুলতান (এবি পার্টি)

  • সাবেকুন নাহার শিখা (স্বতন্ত্র)

  • সামসুজ্জামান (স্বতন্ত্র)

যদিও বৈধ প্রার্থী চারজন হলেও আসল লড়াই মূলত বিএনপি ও জামায়াতে ইসলামী দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ। স্থানীয় ভোটার ও জনমত জরিপে ধারণা করা হচ্ছে, এই দুই প্রার্থীর মধ্যে একজন প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থাকবেন

বিএনপি মরিয়া অবস্থায় দীর্ঘ সময় দখল থাকা আসনটি পুনরুদ্ধার করতে চাইছে, অন্যদিকে জামায়াতে ইসলামীও ছাড় দিতে নারাজ এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে জয়লাভের জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট