1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রামগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর, প্রাণ গেল ৪ মাসের শিশুর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
রামগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর, প্রাণ গেল ৪ মাসের শিশুর

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার মাস বয়সী এক শিশু সন্তান আগুনে পুড়ে মারা গেছে। এই অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর গ্রামের ইয়াসিন মজুমদার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আয়াত হোসেন, সে ওই বাড়ির দুলাল মিকার ও পরান বেগম দম্পতির সন্তান।

যেভাবে আগুনের সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে দুলাল মিকারের স্ত্রী পরানী বেগম রোদে দেওয়া কাপড় আনতে ঘরের বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন পুরো ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পার্শ্ববর্তী মোঃ শহীদ উল্লাহ, সিরাজ মিয়া ও সবুজের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের লেলিহান শিখায় পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু আয়াতের।

কর্মকর্তাদের পরিদর্শন ও সহায়তা

ঘটনার পরপরই রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাশিদ বিন এনাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীসহ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফায়ার সার্ভিসের বক্তব্য

রামগঞ্জ ফায়ার স্টেশন লিডার মোঃ রেজাউল করীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে শিশু আয়াতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট