1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

টঙ্গীতে পুলিশের চেকপোস্টে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
টঙ্গীতে পুলিশের চেকপোস্টে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আশিকুর রহমান, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে পুলিশের চেকপোস্ট অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে টঙ্গী পশ্চিম থানাধীন কামারপাড়া রোডের বিদেশি খিত্তা ২ নম্বর গেটের সামনে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কামারপাড়া রোডে পুলিশের নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ জয়নাল আবেদীন (৪২)। তিনি ঢাকার দক্ষিণখানের দক্ষিণ গাওয়াইব এলাকার আকবর আলীর ছেলে। বর্তমানে তিনি ডিএমপির তুরাগ থানার মাদ্রাসা গলি এলাকার ৫৫৩ নম্বর বাসায় বসবাস করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট