1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বকশীগঞ্জে নিজ ঘর থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, এলাকায় গুঞ্জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে নিজ ঘর থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, এলাকায় গুঞ্জন

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়ি থেকে মুসলিমা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুসলিমা আক্তার বিনোদেরচর গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে পরিবারের সবার অজান্তে নিজ বাড়িতে বিষপান করে মুসলিমা। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, কিশোরীর বিষপানে মৃত্যুর ঘটনাটি জানাজানি হলে এলাকায় নানা ধরণের গুঞ্জন শুরু হয়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে জনমনে সন্দেহ দেখা দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাত ৭টার দিকে মুসলিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশের বক্তব্য: এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিষপানে ওই কিশোরীর মৃত্যুর বিষয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট