1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বকশীগঞ্জে নগর উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী গণশুনানি শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে নগর উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী গণশুনানি শুরু

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি বকশীগঞ্জ | ১৫ জানুয়ারি, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের আওতায় মাসব্যাপী গণশুনানি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‘নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন পাইলট প্রকল্প (সংশোধিত ১০টি উপজেলা) (১ম সংশোধিত)’ শীর্ষক এই প্রকল্পের আওতায় এই গণশুনানি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রক্রিয়ায় উপজেলার জনপ্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরাসরি মতামত প্রদানের সুযোগ পাবেন।

উক্ত প্রকল্পের সিনিয়র প্ল্যানার ও প্রকল্প পরিচালক কাজী মো. ফজলুল হক জানান, একটি আধুনিক ও পরিকল্পিত মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের চাহিদা ও মতামত অত্যন্ত জরুরি। তিনি উন্নয়নের এই মহাযজ্ঞে অংশ নিতে এবং গঠনমূলক মতামত প্রদানের জন্য বকশীগঞ্জবাসীকে গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট