1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

দেওয়ানগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আখ ক্ষেতে মিলল অটোরিকশা চালকের বিকৃত ম’র’দে’হ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আখ ক্ষেতে মিলল অটোরিকশা চালকের বিকৃত ম’র’দে’হ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি | ২৫ জানুয়ারি, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর আপেল মিয়া (২৭) নামে এক অটোরিকশা চালকের বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর গ্রামের একটি আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আপেল মিয়া বাহাদুরাবাদ গ্রামের ফতর আলীর ছেলে।

নিখোঁজ ও উদ্ধার পরিক্রমা

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নিজের অটোরিকশা নিয়ে দেওয়ানগঞ্জের বেলতলী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আপেল মিয়া। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় বড় ভাই আফিজল হক দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রোববার দুপুরে স্থানীয়রা মদনের চর গ্রামের একটি আখ ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উদ্ধারকালে দেখা যায়, মরদেহটির মুখমণ্ডল ও শরীরের এক-তৃতীয়াংশ কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলায় বিকৃত হয়ে গেছে।

পুলিশের বক্তব্য

খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ জানান, “আপেল মিয়া তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট