1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

রাজশাহী-৬ আসনে চার প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও প্রতিশ্রুতি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে
রাজশাহী-৬ আসনে চার প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও প্রতিশ্রুতি ঘোষণা

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন

ইশতেহার পাঠে চার প্রার্থী: অনুষ্ঠানে রাজশাহী-৬ আসনের প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থী বা তাদের প্রতিনিধিরা নিজ নিজ ইশতেহার পাঠ করেন এবং এলাকার উন্নয়নে নিজেদের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন। ১. বিএনপি: মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে ইশতেহার পাঠ করেন জাকিরুল ইসলাম বিকুল। ২. জামায়াতে ইসলামী: মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক নিজে উপস্থিত থেকে ইশতেহার পাঠ করেন। ৩. ইসলামী আন্দোলন বাংলাদেশ: মনোনীত প্রার্থী আব্দুল সালাম সুরুজ। ৪. জাতীয় পার্টি: মনোনীত প্রার্থী ইকবাল হোসেন।

উপস্থিত অতিথিবৃন্দ: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেদ, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী এবং বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক।

অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন। প্রার্থীরাও তাদের বক্তব্যে নির্বাচিত হলে চারঘাট-বাঘা উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট