1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাণীনগরে গ্রামীণ জনপদ উন্নয়নে একাধিক রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: জনস্বার্থে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলের প্রত্যাবর্তন: হাতিয়ায় সিনেমার গল্পকেও হার মানানো চাঞ্চল্য রাজশাহী বিমানবন্দরে বিএমডিএ চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে কৃষকদলের রাজকীয় সংবর্ধনা বাকেরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ জন আটক: ৩ মাসের কারাদণ্ড শ্রীপুরে ‘জনতার মেয়র’ হিসেবে আলোচনায় লড়াকু সৈনিক বিল্লাল হোসেন বেপারী বিএনপি অবস্থান বদলে জনগণের রায় অস্বীকার করছে: গোলাম পরওয়ার ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না: রাণীনগরে ইমাম সম্মেলনে এমপি রেজাউল ইসলাম লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ৯টি মোবাইল জব্দ বকশীগঞ্জে লন্ডন প্রবাসী দুই ভাইয়ের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: চিকিৎসাসেবা পেল কয়েক শত মানুষ

সংখ্যালঘুদের নিরাপত্তায় কঠোর অবস্থানের ঘোষণা এমপি প্রার্থী বাপ্পির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে
সংখ্যালঘুদের নিরাপত্তায় কঠোর অবস্থানের ঘোষণা এমপি প্রার্থী বাপ্পির

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হাসান বাপ্পি বলেছেন, “আমার নির্বাচনী এলাকায় কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অন্যায় বা নির্যাতন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

শনিবার (৫ আগস্ট) বিকাল ৫টায় পাইকগাছা উপজেলার কপিলমুনি ধান্য চত্বরে হরিঢালী-কপিলমুনি বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যকালে মনিরুল হাসান বাপ্পি নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন:

“আমার দলের কোনো নেতাকর্মীর দ্বারা যদি কেউ নির্যাতনের শিকার হয়ে থাকে, তবে আপনারা আমাদের ক্ষমা করবেন। আমি নির্বাচিত হই বা না হই—যেকোনো ব্যক্তির দ্বারা কেউ অত্যাচারের শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করলে পাইকগাছা উপজেলার সব অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।” তিনি এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখারও অঙ্গীকার করেন।

কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু

এছাড়াও বক্তব্য রাখেন:

  • শেখ ইমদাদুল ইসলাম, সদস্য, জেলা বিএনপি।

  • শেখ সামসুল আলম পিন্টু, সদস্য, জেলা বিএনপি।

  • শেখ ইমামুল ইসলাম, সাবেক সভাপতি, হরিঢালী বিএনপি।

  • তৌহিদুজ্জামান মুকুল, যুবদল নেতা।

কপিলমুনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকারের সঞ্চালনায় জনসভায় ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম গাজীসহ স্থানীয় দুই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট