1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে নিষিদ্ধ আ.লীগ কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ, কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা কমলনগরে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মী আটক বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চিরিরবন্দরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাষা দিবসে সম্প্রীতির বার্তা: রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি শ্রীপুরে কৃষকের শসা ক্ষেত নিধনের ঘটনায় পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারী শেরপুরে জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ: নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সংসদ সদস্য ও প্রশাসনের শ্রদ্ধা বকশীগঞ্জে দেড় বছর পর আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ‘জয় বাংলা’ স্লোগান

কমলনগরে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিখোঁজের তিন দিন পর মো. মাসুম (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম উপজেলার চরফলকন জাজিরা এলাকার মো. নুর উদ্দিনের ছেলে এবং চরজগবন্ধু উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

যেভাবে নিখোঁজ হয় মাসুম

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সহপাঠী বন্ধুদের সঙ্গে নৌকা নিয়ে মেঘনা নদীতে জেগে ওঠা নতুন চর ‘চরকাঁকড়ায়’ ঘুরতে যায় মাসুম। দুপুরে চরে পৌঁছে সবাই যখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন, তখন মাসুমসহ তিনজন নদীতে নোঙর করে রাখা নৌকার কাছে যায়। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে মাসুম ভেসে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া

নিখোঁজের তিন দিন পর শনিবার দুপুরে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে জেলেরা পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মাসুমের ভাসমান লাশটি শনাক্ত ও উদ্ধার করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট