
মোঃ মাহফুজুর রহমান :
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বিএনজেএফ)। দিবসটি উপলক্ষে সংগঠনের ঠাকুরগাঁও জেলা ও পীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক নেতারা। বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের (গভঃ রেজি নং এস ৪২১৯৯/১৮) ঠাকুরগাঁও জেলা ও পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান-এর নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন:
সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন
দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ * সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক
সদস্য মোঃ মনিরুল ইসলাম সুজন সহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের সময় বিউগলের করুণ সুরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষার মর্যাদা রক্ষায় এবং অপসংস্কৃতি রোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। তারা সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার রক্ষায় সংগঠনের অঙ্গীকার পুনব্যক্ত করেন।