1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় সড়ক দুর্ঘটনায় প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু নালিতাবাড়ী মডেল মসজিদে ৮ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া: অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে চলছে তারাবি নোয়াখালীতে কিশোর চালককে হ/ত্যা করে অটোরিকশা ছিনতাই, ধানক্ষেত থেকে ম’র’দেহ উদ্ধার নকলায় ২৬ টন অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক জব্দ: ডিলারের বিরুদ্ধে চড়া মূল্যে বিক্রির চেষ্টার অভিযোগ ধুরইল বাজারে ইফতারের জমজমাট আয়োজন: ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় বকশীগঞ্জে রমজান উপলক্ষে সুলভ মূল্যে টিসিবি পণ্য বিক্রি পঞ্চগড়ে পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক বকশীগঞ্জে নিষিদ্ধ আ.লীগ কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ, কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা কমলনগরে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মী আটক

নালিতাবাড়ী মডেল মসজিদে ৮ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া: অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে চলছে তারাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
নালিতাবাড়ী মডেল মসজিদে ৮ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া: অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে চলছে তারাবি

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি |

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রায় ৮ লাখ ২৮ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। দীর্ঘ ৩৫ মাস ধরে বিল পরিশোধ না করায় গত ৬ জানুয়ারি থেকে সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে। ফলে পবিত্র রমজান মাসে অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে তারাবি নামাজ আদায় করতে হচ্ছে মুসল্লিদের।

উপজেলা পিডিবির আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানান, “৮ লাখ ২৮ হাজার টাকা বকেয়া থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটি এসটি লাইন হওয়ায় ব্যবহার না করলেও মাসে ১৫ হাজার টাকার বেশি ডিমান্ড চার্জ আসে। ইসলামিক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করা হলেও তারা কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বর্তমানে নির্দেশনা রয়েছে—মডেল মসজিদগুলো বিল পরিশোধে ব্যর্থ হলে প্রিপেইড মিটারে সংযোগ দেওয়া হবে।”

মসজিদটির দাতা সদস্য পান্না ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুরু থেকেই ৬–৭ লাখ টাকা বিল বকেয়া ছিল। প্রায় দেড় মাস আগে লাইন কেটে দেওয়া হয়েছে। এখন তৃতীয় রমজান চলছে, আমরা অন্ধকারেই নামাজ পড়ছি। এলাকার যুবসমাজের উদ্যোগে একটি প্রিপেইড লাইন আনার চেষ্টা চলছে।”

বিস্ময়কর বিষয় হলো, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দেড় মাস পর বিষয়টি জানতে পেরেছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। তিনি বলেন:

“আমি আজ জানতে পেরেছি যে মসজিদের বিশাল অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পল্লী বিদ্যুতের সাথে কথা বলেছি। যেহেতু এটি বিপুল পরিমাণ বকেয়া, তাই উচ্চপর্যায়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, নালিতাবাড়ী উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম হাবিব স্পষ্ট করেছেন যে, ওই মসজিদের বিদ্যুৎ লাইনটি তাদের নয়, বরং সেটি পিডিবির অধীনে।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও এলাকায় নির্মিত এই মসজিদে একজন পেশ ইমাম, একজন মুয়াজ্জিন ও দুইজন খাদেম কর্মরত আছেন। তাদের সম্মানী ইসলামিক ফাউন্ডেশন বহন করলেও বিদ্যুৎ বিল, পরিচ্ছন্নতা ও অন্যান্য পরিচালন ব্যয় নির্বাহ করা হয় মুসল্লিদের দানের অর্থে।

রমজান মাসে সরকারি একটি মডেল মসজিদে বিদ্যুৎ না থাকায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দ্রুত সংযোগ পুনঃস্থাপনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট