
পি. কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬
দিনাজপুরের চিরিরবন্দরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বকনা গরুর পাশাপাশি এর খাদ্য সহায়তা তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
শাহানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি)
মাহমুদুন নবী, অফিসার ইনচার্জ (ওসি), চিরিরবন্দর থানা
মো. রায়হান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা
ফজলে এলাহী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।