1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভরপাশা ইউনিয়নে নতুন নেতৃত্বের আলোচনায় সাংবাদিক খান মো. মেহেদী বেগমগঞ্জে বিদেশি পি’স্ত’ল ও গু’লি’সহ দুই অ/স্ত্র/ধা/রী গ্রেপ্তার বাকেরগঞ্জ উপজেলা যুবদল নেতা হাসান ইমাম খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটখিলে দুই ফিলিং স্টেশনকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত জামালপুরে ভাষা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শেরপুরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ও পাচার রোধে প্রশাসনের মতবিনিময় বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার মোহনপুর রাবারড্যাম ফুটো: ভরা সেচ মৌসুমে দুশ্চিন্তায় দিনাজপুরের কৃষকরা জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত সচেতনতা ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

মনিরুজ্জামান লিমন , বকশীগঞ্জ (জামালপুর) | ৭ মার্চ ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কামালপুর বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। সীমান্ত এলাকার ১০৮৬ নম্বর পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জিরা উদ্ধার করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ নম্বর পিলারের কাছে অবস্থান নেন কামালপুর বিওপির বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, উদ্ধারকৃত জিরাগুলো জব্দ করা হয়েছে এবং বর্তমানে তা রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট