1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজ অব্যাহতি, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজ অব্যাহতি, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক জরুরি সভা করেছে ‘রাজশাহী প্রেসক্লাব’। সভায় ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন এবং অভিযুক্ত দুই নেতাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অব্যাহতি ও তদন্ত কমিটি: রোববার (৮ মার্চ) অনুষ্ঠিত এই জরুরি সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন এবং পাঠাগার সম্পাদক সুরুজ আলীকে তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

একই সঙ্গে ঘটনার মূল রহস্য উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— ১. আফজাল হোসেন (সম্পাদক, দৈনিক আমাদের রাজশাহী) ২. আহসান হাবীব অপু (সম্পাদক, রাজশাহীর সংবাদ) ও ৩. আজিবর রহমান (সম্পাদক, রাজশাহীর আলো)। এই কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভার কার্যক্রম: রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জরুরি সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “একজন সাংবাদিক নেতার ওপর হামলা মানে পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। পেশাদারিত্বের জায়গায় কোনো অনৈতিকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

নেতৃবৃন্দ বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট