1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে বিল্লাল হোসেন বেপারীর উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আনোয়ার ঝিনাইগাতীতে পেট্রোলিয়ামজাত তেল বিক্রয় তদারকি: অনিয়ম রুখতে প্রশাসনের কঠোর মনিটরিং বাঘায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নকলায় র‍্যাবের অভিযান: অটোরিকশায় অভিনব কায়দায় রাখা ২০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: জনসচেতনতায় বর্ণাঢ্য র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে হামলা ও চাঁদা দাবি: অস্ত্রধারী ২ সন্ত্রাসী গ্রেপ্তার ডিমলার ঝুনাগাছচাপানীতে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত ডাক্তার মাহাবুবর রহমান নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন: ডিজিটাল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নকলায় র‍্যাবের অভিযান: অটোরিকশায় অভিনব কায়দায় রাখা ২০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
নকলায় র‍্যাবের অভিযান: অটোরিকশায় অভিনব কায়দায় রাখা ২০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় তলাবিহীন টুকরির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল নকলা থানার ফুলপুর-নকলা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. রতন মিয়া (২২) এবং মো. গফুর আমিন (১৯)।

অভিযানের বিবরণ: র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক বহনের কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশায় থাকা ৩০টি তলাবিহীন টুকরির ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

আইনগত ব্যবস্থা: র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ তাদের শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট