1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

বাঘায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাঘা উপজেলার মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজশাহী জেলা সহ-সভাপতি অধ্যাপক মো. জামিলুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা উপদেষ্টা মাওলানা মো. জিন্নাত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জনাব মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্রমিকের শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করা কোনো করুণা নয়, বরং এটি তাদের অধিকার। শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান মাসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত—শ্রমিকদের ন্যায্য পাওনা ও মর্যাদা আদায়ে ঐক্যবদ্ধ থাকা। সভায় বক্তারা শ্রমিকের অধিকার আদায়ে ইসলামের শিক্ষা এবং সাম্যের গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনের কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মো. এমদাদুল হক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক মো. সবুজ মাহমুদ। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মীরা এই সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট