
নীলফামারী প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীর জলঢাকাসহ দেশ ও বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জলঢাকা উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোঃ আল আমিন ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্মশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনে ঐক্যবদ্ধ হয় এবং খুশী ভাগাভাগি করে নেয়। নিজেদের অতীত জীবনের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভূতি ধারণ করেই পূর্ণতা লাভ করে পবিত্র ঈদের আনন্দ।”
ইসলামের মূল বাণী তুলে ধরে সাংবাদিক আল আমিন ইসলাম আরও বলেন, “ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ ও হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, “ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন ছড়িয়ে পড়ুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। ঈদের খুশী সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, দূর হোক সকল জটিলতা। আল্লাহ সবাইকে মাফ করুন ও হেফাজতে রাখুন। আমিন।”