1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ পৌর নির্বাচন: সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাংবাদিক সাবরিনা আক্তার (জিয়া) শেরপুরে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক কলসকাঠীর আস্থার প্রতীক: জনসেবায় নিবেদিত এক বিরল ব্যক্তিত্ব আলহাজ্ব মো: শওকত হোসেন হাওলাদার বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতা কারাগারে পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ রামেকে সিন্ডিকেটের রাজত্ব: চাকরির নামে অর্থ আত্মসাৎ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ রামগতিতে প্যানেল চেয়ারম্যানের পদ দখল করলেন ইউপি সদস্য, বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ জনতা বাকেরগঞ্জে গাঁজাসহ ৩ জন আটক: মোবাইল কোর্টে শাস্তির প্রস্তুতি নালিতাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ‘আইটিইসি ডে-২০২৬’ উদযাপিত

বাকেরগঞ্জ পৌর নির্বাচন: সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাংবাদিক সাবরিনা আক্তার (জিয়া)

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জ পৌর নির্বাচন: সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাংবাদিক সাবরিনা আক্তার (জিয়া)

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি। | প্রকাশের সময়: ৩০ মার্চ, ২০২৬

বরিশাল: আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট নারী নেত্রী ও সাংবাদিক সাবরিনা আক্তার (জিয়া)। নির্বাচনী লড়াইয়ে নামার লক্ষে তিনি ইতিমধ্যেই এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন এবং পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ব্যক্তিগত ও পেশাগত পরিচয়: সাবরিনা আক্তার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো: জিয়াউল হক আকনের সহধর্মিনী। তিনি নিজেও বিএমএসএফ বাকেরগঞ্জ শাখার নারী বিষয়ক সম্পাদক এবং জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বাংলামিডিয়া পত্রিকা’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শিক্ষাজীবনে তিনি বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ঢাকার জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে সফলতার সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

প্রার্থী হওয়ার লক্ষ্য ও পরিকল্পনা: সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপকালে সাবরিনা আক্তার জানান, গণমাধ্যমে দীর্ঘ সময় কাজ করার সুবাদে বাকেরগঞ্জ পৌরবাসীর সমস্যা ও সম্ভাবনাকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। তিনি বলেন, “আমি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথে মিশে আছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আমার স্বামী সবসময় মানুষের পাশে ছিলেন, আমি তার সহযাত্রী হিসেবে জনসেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”

জন মহলে আলোচনা: আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে বাকেরগঞ্জে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সাবরিনা আক্তার (জিয়া)-এর নাম ইতিবাচকভাবে আলোচনায় উঠে আসছে। বিশেষ করে নারী উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ সাধারণ ভোটারদের মাঝে আলাদা গুরুত্ব তৈরি করেছে। তিনি বাকেরগঞ্জ পৌরসভার সর্বস্তরের মানুষের নিকট আন্তরিক দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট