1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রামগতিতে প্যানেল চেয়ারম্যানের পদ দখল করলেন ইউপি সদস্য, বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ জনতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
রামগতিতে প্যানেল চেয়ারম্যানের পদ দখল করলেন ইউপি সদস্য, বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ জনতা

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি। | প্রকাশের সময়: ৩০ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে প্যানেল চেয়ারম্যানের পদ দখল করার গুরুতর অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করে তিনি বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার বিবরণ: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী, ২০২২ সালে নির্বাচনের পর ওসমান গনিকে প্যানেল চেয়ারম্যান-১, পারভীন আক্তারকে প্যানেল চেয়ারম্যান-২ এবং আমির হামজাকে প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত করা হয়, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক অনুমোদিত। কিন্তু ৫ আগস্টের অস্থিরতার সুযোগ নিয়ে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান নিজেকে প্যানেল চেয়ারম্যান দাবি করে পরিষদের নিয়ন্ত্রণ নেন। তিনি ‘মব’ সৃষ্টির মাধ্যমে বৈধ প্যানেল চেয়ারম্যানদের কোণঠাসা করে জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন সরকারি কাগজপত্রে স্বাক্ষর করছেন।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: অভিযোগ রয়েছে, মিজানুর রহমান সচিবের ওপর চাপ প্রয়োগ করে সাদা রেজুলেশন খাতায় সই নিয়ে নিজেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে প্রমাণের চেষ্টা করেন, যা ইউএনও গ্রহণ করেননি। তবুও তিনি ভুয়া সিল বানিয়ে ভিজিডি, ভিজিএফ বিতরণসহ কাবিটা, এলজিএসপি ও এডিপি প্রকল্পে ব্যাপক অনিয়ম করছেন। তার ছোট ভাই মো. শামীমের বিরুদ্ধে মাছঘাট ও বালুমহলে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও জনপ্রতিনিধি: স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান তাকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করছেন। বড়খেরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরনবী নোমান বলেন, “এমপি সাহেবের কঠোর নির্দেশনা অমান্য করে মিজান মেম্বার বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। হাটবাজারে এ নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে।”

কর্তৃপক্ষের বক্তব্য: এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান জানান, পরিষদের অধিকাংশ সদস্যের রেজুলেশনে তিনি দায়িত্ব পালন করছেন। তবে সাবেক সচিব আমিনুল ইসলাম তুষার জানান, ইউএনও অফিস থেকে তাকে কোনো লিখিত দায়িত্ব দেওয়া হয়নি। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গত বৃহস্পতিবার স্থানীয় ওমর ফারুক, আঃ রহমান ও মেহরাজ হোসেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট