1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

রামেকে সিন্ডিকেটের রাজত্ব: চাকরির নামে অর্থ আত্মসাৎ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
রামেকে সিন্ডিকেটের রাজত্ব: চাকরির নামে অর্থ আত্মসাৎ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো। | প্রকাশের সময়: ৩০ মার্চ, ২০২৬

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দীর্ঘদিন ধরে টেন্ডার বাণিজ্য, আউটসোর্সিং নিয়োগ এবং বিভিন্ন সেবা খাত একটি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকার গুরুতর অভিযোগ উঠেছে। পিএ এস.এম রাশিদুল সালেকিন সুমনের নেতৃত্বে এই চক্রটি হাসপাতালের ওয়ার্ড মাস্টারসহ ৮-১০ জন ব্যক্তিকে নিয়ে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

চাকরির নামে প্রতারণা ও মামলা: অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ১ ডিসেম্বর রাজপাড়া এলাকার শরীফা বেগম নামের এক নারীর কাছ থেকে পরিচ্ছন্নকর্মী পদে চাকরি দেওয়ার নামে ৩ লাখ ২০ হাজার টাকা নেন ওয়ার্ড মাস্টার রাসেল আলী ও মো. শহিদুল। তাকে আইডি কার্ড ও পোশাক দেওয়া হলেও নিয়মিত বেতন দেওয়া হয়নি। পরবর্তীতে চাকরি স্থায়ী করার কথা বলে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে। এতে রাজি না হওয়ায় তার কাছ থেকে জোরপূর্বক আইডি কার্ড ও পোশাক কেড়ে নেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী নারী আমলী আদালত রাজপাড়ায় মামলা (মামলা নং- ৪৩৭) দায়ের করেছেন।

সিন্ডিকেটের দাপট ও প্রশাসনিক স্থবিরতা: অভিযোগ রয়েছে, উপ-পরিচালক ডা. হাছানুল হাবিব এবং সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেবের ছত্রছায়ায় থেকে পিএ রাশিদুল সালেকিন সুমন বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নসহ হাসপাতালে একচ্ছত্র আধিপত্য চালিয়ে যাচ্ছেন। এই সিন্ডিকেটের অসহযোগিতার কারণে হাসপাতালের বর্তমান প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। সম্প্রতি ৩৩ জন শিশুর মৃত্যু নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইলেও সিন্ডিকেটটি হাসপাতালের সুনাম রক্ষায় কোনো কার্যকর ভূমিকা রাখছে না বলে অভিযোগ উঠেছে।

অন্যান্য অনিয়ম: ওয়ার্ড মাস্টার মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে সরকারি কোয়ার্টারে অনুমতি ছাড়াই অতিরিক্ত ইউনিট ব্যবহারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ (স্মারক নং: ২৬৬০) দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই চক্রটি বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এবং চিকিৎসা খাতকে প্রশ্নবিদ্ধ করতে সক্রিয় রয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য: এসব বিষয়ে রামেকের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেব বলেন, “হাসপাতালের সার্বিক বিষয় পরিচালক তদারকি করেন, বিস্তারিত তিনিই বলতে পারবেন।” তবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম এবং অভিযুক্ত পিএ সুমনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

দীর্ঘদিন ধরে চলে আসা এই সিন্ডিকেটের কারণে হাসপাতালের সেবার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি ভুক্তভোগীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট