1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজ ফিরে পেলেন ভাইরাল ‘তাজু ভাই’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজ ফিরে পেলেন ভাইরাল ‘তাজু ভাই’

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: সাময়িকভাবে নিখোঁজ হওয়ার একদিন পর অবশেষে নিজের ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ (Taju Bhai 2.0) ফিরে পেয়েছেন কুড়িগ্রামের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজু। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তার ১ মিলিয়ন ফলোয়ারের পেজটি পুনরায় ফেসবুকে সচল দেখা যাচ্ছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে হঠাৎ করেই পেজটি ফেসবুক থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল।

নেপথ্যের গল্প: তাজু নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের সরকার পাড়া চর গ্রামের বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রির সহকারী তাজু ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করতেন। মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ হুট করেই ভাইরাল হন তিনি। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নিজ এলাকার একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করলে তা রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতে বিষয়টি নিয়ে হাস্যরস হলেও পরবর্তীতে তা প্রশংসায় রূপ নেয়।

উদ্বেগ ও পেজ পুনরুদ্ধার: প্রত্যন্ত চরাঞ্চলের একজন সাধারণ দিনমজুর হয়েও স্থানীয় বিভিন্ন সমস্যা ও জীবনযাত্রার ভিডিও তৈরি করে অল্প সময়ে ব্যাপক জনপ্রিয় হন তাজু। রোববার পেজটি খুঁজে না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের মধ্যে হতাশা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন পেজটি হ্যাক হয়েছে কিংবা অতিরিক্ত ‘রিপোর্ট’ বা ‘ট্রলের’ কারণে উধাও হয়েছে। তবে সোমবার সকালে পেজটি ফিরে আসায় স্বস্তি ফিরেছে নেটিজেনদের মধ্যে।

তাজুর প্রতিক্রিয়া: পেজ ফিরে পেয়ে তাইজুল ইসলাম তাজু এক বার্তায় বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট