1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেফতার বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান: ডিমলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহের সমাপনী রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেটমুক্ত’ করার দাবি: রাজশাহীতে বিশাল মানববন্ধন পঞ্চগড়ে ছাতনাই নদী খনন কাজের উদ্বোধন: ইউক্যালিপ্টাস গাছ কাটার আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর পঞ্চগড়ে পরিচ্ছন্নতা বিপ্লবের সূচনা: সচেতনতা ও বিশেষ অভিযানে নতুন দৃষ্টান্ত বাকেরগঞ্জে ‘স্বপ্ন ছোঁয়ার কারিগর’ মেলা: কিশোরীদের অর্থনৈতিক মুক্তির নতুন দিগন্ত বাঘা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মই নিয়ম: সরকারি ওষুধ গায়েব, চিকিৎসায় ভরসা ‘ড্রেসার’ শ্রীবরদীতে শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে ফ্যান বিতরণ শেরপুরে চাকুরির প্রলোভনে কম্বোডিয়ায় মানবপাচার: মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্য গ্রেফতার অপু বিশ্বাসের খোলাখুলি স্বীকারোক্তি: খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা ছিল ভুল সিদ্ধান্ত

শ্রীবরদীতে শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে ফ্যান বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
শ্রীবরদীতে শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে ফ্যান বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে তীব্র তাপদাহে অতিষ্ঠ কোমলমতি শিক্ষার্থীদের স্বস্তি দিতে এক মানবিক উদ্যোগ নিয়েছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। উপজেলার ভায়াডাঙ্গা মডেল একাডেমির শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত অর্থায়নে ১৩টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন রাণীশিমুল পাইলট ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল হামিদ সোহাগ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব ফ্যান তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহম্মেদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক নাইম আল মাহমুদ, ইউপি সদস্য সুজা মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য কল্পনা নাছরিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত ভায়াডাঙ্গা মডেল একাডেমিতে বর্তমানে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী পাঠদান করছে। সাম্প্রতিক প্রচণ্ড গরমে ক্লাসরুমে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে ফ্যানের প্রয়োজনীয়তা জানানো হয়। বিষয়টি জানার পরপরই চেয়ারম্যান মো. আবদুল হামিদ সোহাগ তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে ফ্যানগুলো সরবরাহ করেন।

অনুষ্ঠানে ফ্যান পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং চেয়ারম্যানের কাছে খেলাধুলার বিভিন্ন সরঞ্জামাদির দাবি জানায়। জবাবে চেয়ারম্যান তাদের সেই দাবিও দ্রুত পূরণের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মো. আবদুল হামিদ সোহাগ বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। শত প্রতিকূলতার মাঝেও তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তোমাদের মাধ্যমেই আগামী দিনে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, একজন জনপ্রতিনিধির এমন সময়োপযোগী উদ্যোগ শুধু শিক্ষার্থীদের শারীরিক স্বস্তিই দেবে না, বরং শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও মনোবল আরও বৃদ্ধি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট