1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ নান্দাইলে মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক ১ বকশীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা দেওয়ানগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ৩৫ বিজিবি: ত্রাণ সামগ্রী বিতরণ রাণীনগরে ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা মেঘ-বৃষ্টি উপেক্ষা করে চকরাজাপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শনে ওসি সেরাজুল হক মধুপুরে মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অপু বিশ্বাসের খোলাখুলি স্বীকারোক্তি: খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা ছিল ভুল সিদ্ধান্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
অপু বিশ্বাসের খোলাখুলি স্বীকারোক্তি: খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা ছিল ভুল সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক | গ্রামবাংলা নিউজ 

ঢালিউড কুইন অপু বিশ্বাস পর্দায় নিয়মিত না থাকলেও সারা বছরই নানা কারণে আলোচনায় থাকেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশন, শোরুম উদ্বোধন এবং সামাজিক মাধ্যমে নতুন নতুন লুকে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন এই জনপ্রিয় নায়িকা। তবে কাজের বাইরেও অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।

দীর্ঘ ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসা এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে নিজের বিয়ে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে একটা ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে, আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের বড় ভুল ছিল।” নিজের এই অভিজ্ঞতা থেকে তিনি নতুন প্রজন্মের মেয়েদের পরামর্শ দিয়ে বলেন, “ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”

ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে রহস্য জিইয়ে রেখে অপু জানান, “এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই।” এর বাইরে বর্তমান সময়ের অনলাইন ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। অপু বিশ্বাস জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং অধিকাংশ ক্ষেত্রে এসব তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন।

প্রসঙ্গগত, অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করেন। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে তিনি বিয়ের কথা প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এই দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

সাক্ষাৎকারে অপু বিশ্বাস শুটিং ফ্লোরের কিছু গল্পও শেয়ার করেন। আগের অপু বিশ্বাসই ভালো ছিল—এমন মন্তব্য করে তিনি বলেন, “আগে আমি একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম… কারণ ইমোশনের জন্য ক্যামেরা না। ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট