1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: পাইপগানসহ আটক ১ মধুপুরে মাদক বিক্রির অপরাধে ৫ জনের এক বছর করে কারাদণ্ড বাঘায় শত বছরের অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত শেরপুরে জেলা পুলিশের ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার

মধুপুরে মাদক বিক্রির অপরাধে ৫ জনের এক বছর করে কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
মধুপুরে মাদক বিক্রির অপরাধে ৫ জনের এক বছর করে কারাদণ্ড

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫ মাদক কারবারিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুন) বিকেলে মধুপুর থানা পুলিশের সহযোগিতায় এই বিশেষ অভিযান ও আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

সাজাপ্রাপ্তরা হলেন:

১. জাহিদ হাসান (৩০) – উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাধাপালবাড়ী গ্রামের মো. হাসমত আলীর ছেলে। ২. মো. রুবেল (৩৪) – একই ইউনিয়নের পালবাড়ী গ্রামের হোসেন ফকিরের ছেলে। ৩. জাহিদুল (৩০) – মধুপুর পৌর শহরের আঙ্গিনাপাড়া এলাকার আক্তার সওদাগরের ছেলে। ৪. বাবু সওদাগর (৩০) – একই এলাকার মোহন সওদাগরের ছেলে। ৫. নিজাম সওদাগর (২০) – মৃত মোহন সওদাগরের ছেলে।

আইনি পদক্ষেপ:

মধুপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবন ও বিক্রির সময় পুলিশ সদস্যদের সহযোগিতায় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)খ ধারা লঙ্ঘনের অপরাধে, আইনের ৩৬(১) এর টেবিল ৮ ধারা মোতাবেক প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মধুপুরকে মাদকমুক্ত করতে প্রশাসন ও থানা পুলিশের এমন যৌথ অভিযান ও তাৎক্ষণিক শাস্তির পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাজাপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া শেষে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট