1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: পাইপগানসহ আটক ১ মধুপুরে মাদক বিক্রির অপরাধে ৫ জনের এক বছর করে কারাদণ্ড বাঘায় শত বছরের অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত শেরপুরে জেলা পুলিশের ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার

শেরপুরে জেলা পুলিশের ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
শেরপুরে জেলা পুলিশের ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর : শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল অটুট রাখার লক্ষ্যে ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ৮:৩০ ঘটিকায় শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এই বিশেষ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার (এসপি) জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্ন আউট এবং ড্রেস কোডের চুলচেরা বিশ্লেষণ করেন। এর ওপর ভিত্তি করে যোগ্য ও চৌকস পুলিশ সদস্যদেরকে তাৎক্ষণিকভাবে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করে পুরস্কৃত ও উৎসাহিত করেন তিনি।

পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম। তিনি প্যারেডের উচ্চমানের শৃঙ্খলা এবং সামগ্রিক সুবিন্যস্ত প্রস্তুতি নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সকে শতভাগ শৃঙ্খলা বজায় রাখা, সঠিক ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, নিজস্ব স্বাস্থ্য সচেতনতা ও চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, জনসাধারণের সাথে সর্বদা উত্তম ও মানবিক ব্যবহার বজায় রাখতে হবে। পেশাদারিত্বের সাথে দৈনন্দিন দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। এ সময় তিনি কর্তব্যক্ষেত্রে পুলিশ সদস্যদের করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহ সম্পর্কে কঠোর নির্দেশনা প্রদান করেন।

উক্ত জমকালো মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে অত্যন্ত দক্ষ ও সফলতার সাথে প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সরকার ফরহাদ আহমেদ। প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট