1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক থেকে বহিষ্কার-২, শোকজ- ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত ৯সেপ্টেম্বর সকাল ও বিকালে পক্ষে বিপক্ষে মিছিল করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবগঠিত সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন খন্দকার ও সদস্য দলিলুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ খেকে অব্যাহতি দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি। আরেক নোটিশ জেলা বিএনপির আহবায়ক মাহাবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেনবাগ উপজেলার ফারুক গ্রুপের ২ জন যুগ্ম-আহবায়ক ফারুক বাবুল ও আব্দুল হান্নান লিটনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির দপ্তরের দাযিত্ব প্রাপ্ত এ্যডভোকেট রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত এক পত্রে কাজী গ্রুপের দুজনকে বহিষ্কার আদেশ প্রদান করা হয়। ১০ সেপ্টম্বর দেওয়া চিঠিতে বলা হয় নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুবর আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের অনুমোদন ক্রমে ওই দুইজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য,গত সোমবার জেলা বিএনপি কর্তৃক সেনবাগ উপজেলা ও সেনবাগ পৌরসভার আহবায়ক কমিটি প্রদান করা। গত মঙ্গলবার সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে যথাযথ মূল্যায়ন না করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান গ্রুপ ও জয়নুল আবেদিন ফারুক গ্রুপ ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সেনবাগ পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে নানা রকম কটাক্ষ করে শ্লোগান দেওয়া হয়। এর জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাজী মফিজুর রহমান গ্রুপের (২)দুই নেতাকে বহিষ্কার এবং জয়নুল আবেদিন ফারুক গ্রুপের (২) দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়। এতে জেলা কমিটি বিমাতাসুলভ আচরণ করছে বলে মনে করেন তৃণমূল বিএনপি নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট