1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রাণীনগরে গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় হামলা, বাড়ি ভাঙচুর ও তালাবদ্ধ রাখার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
রাণীনগরে গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের তালাবদ্ধ রাখার অভিযোগ।
রাণীনগরে গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের তালাবদ্ধ রাখার অভিযোগ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে, দু’টি বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে এবং পানির লাইন বন্ধ করে দেয়।

রোববার রাতে উপজেলার রঞ্জনিয়া গ্রামের রশিদুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দাখিল করার পর দুপুর ১টার দিকে রাণীনগর থানা পুলিশ পরিবারের সদস্যদের তালাবদ্ধ অবস্থান থেকে মুক্ত করে।

ভুক্তভোগী রশিদুল ইসলামের ভাই নিকিদুল ইসলাম জানান, তার বড় ভাই রেজাদুল ইসলাম ও ভাবির মধ্যে মনোমানিল্য থাকার কারণে দীর্ঘ দেড় বছর ধরে ভাবি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। চলতি মাসের ৭ তারিখে বাবা আলেফ হোসেন মারা গেলে দাফন-কাফনের জন্য ভাবি বাড়িতে উঠতে চাইলে পরিবারের সদস্যরা বাধা দেন। এর পর বিবাদ এবং মারপিটের ঘটনায় রোববার বিকেলে খবর দেওয়া হয় যে রাতে গ্রামে সালিশ হবে।

নিকিদুল আরও জানান, সালিশে হাজির না হওয়ায় ইউনুস আলী, ফিরোজ হোসেন, আতোয়ার হোসেনসহ কয়েকজন গ্রামবাসী বাড়িতে হামলা চালায়। ৯৯৯-এ ফোন করলে পুলিশ রাত ১টার দিকে এসে পরিস্থিতি শান্ত করে। পরে রাত ৩টার দিকে হামলাকারীরা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে, মিটার ভাঙচুর ও পানির লাইন বন্ধ করে বাড়ির মেইন গেটে তালা দিয়ে পরিবারের সদস্যদের আবদ্ধ রাখে।

গ্রাম্য মাতাব্বর ইউনুস আলী ও আতোয়ার হোসেন জানান, রশিদুলের ভাইয়ের স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশ ডাকা হয়েছিল। তাদের দাবি, হামলা, ভাঙচুর ও তালাবদ্ধ করা বিষয়টি ঘটেনি, এগুলো মিথ্যা অভিযোগ।

রাণীনগর থানার তদন্ত কর্মকর্তা এসআই জুলফিকার আলী জানান, ঘটনার খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের আবদ্ধ অবস্থান থেকে মুক্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক বাবলু পাল বলেন, লিখিত অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট