1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

ডিমলায় জনগণের দ্বারে দ্বারে জিয়া পরিষদের প্রচারণা: ইঞ্জিনিয়ার তুহিনের উন্নয়ন কর্মকাণ্ডে জনসমর্থন আদায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে
ডিমলা উপজেলায় জিয়া পরিষদের লিফলেট বিতরণ কার্যক্রমে জনসাধারণ ও নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।
ডিমলা উপজেলায় জিয়া পরিষদের লিফলেট বিতরণ কার্যক্রমে জনসাধারণ ও নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় জিয়া পরিষদ জনগণের দ্বারে দ্বারে পৌঁছে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসমর্থন আদায় করছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ডিমলায় লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।

সকাল ১১টায় উপজেলা সদর বাবুরহাট বাজার থেকে শুরু হওয়া কর্মসূচিতে দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেওয়া হয়। “ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” শ্লোগানকে সামনে রেখে জনগণকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করা হয় এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মো. আব্দুল কাদের, এবং সার্বিক সহযোগিতা করেন উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক। এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা জিয়া পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আবু সাদেক চৌধুরী লুলু।

বক্তারা বলেন, “ইঞ্জিনিয়ার তুহিন শুধু একজন সাবেক সংসদ সদস্যই নন, তিনি এই অঞ্চলের উন্নয়নের প্রতীক। ডোমার ও ডিমলার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতে তার অবদান আজও স্মরণীয়। তিনি ছিলেন জনগণের নেতা, যিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করেছেন।”

কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত থেকে জনসাধারণের হাতে লিফলেট পৌঁছে দেন। আয়োজকরা জানান, শুধু বাবুরহাটে নয়, ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারেও পর্যায়ক্রমে এই প্রচারণা চালানো হবে। আগামী কয়েকদিন ধরে চলবে এ কর্মসূচি, যাতে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া যায়।

জিয়া পরিষদের নেতারা আরও জানান, নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা সচেতনতা এবং যুব সমাজকে সংগঠিত করার জন্যও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের বিশ্বাস, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেই ইঞ্জিনিয়ার তুহিন আবারও জনগণের প্রতিনিধি হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট