1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

পুঠিয়ায় প্রবাসী ছেলের ঋণের দায়ে বৃদ্ধ পিতার দোকান জবর দখলের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
পুঠিয়ায় প্রবাসী ছেলের ঋণের দায়ে বাবার দোকানে তালা ঝুলিয়ে জবর দখলের অভিযোগ
পুঠিয়ায় প্রবাসী ছেলের ঋণের দায়ে বাবার দোকানে তালা ঝুলিয়ে জবর দখলের অভিযোগ

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর পুঠিয়ায় প্রবাসী ছেলের ঋণের দায়ে বৃদ্ধ বাবার নিজের নামে থাকা মার্কেটের দুইটি দোকানঘর জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ উঠেছে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ভাড়াটিয়া মুক্তার হোসেনকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে দুটি দোকানঘরে তালা ঝুলিয়ে দেন উপজেলার চকপলাশী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে মাহাবুর রহমানসহ ১০–১২ জন। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগকারী আলহাজ ইউনুস আলী (৬৭), জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া বাজারের মার্কেটের মালিক। তিনি জানান, “আমার ছেলে সিরাজুল ইসলামের কাছে মাহাবুর নামের একজনের প্রায় ১২ লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকার জন্য ছেলের নামে আদালতে দুই-তিনটি মামলা করা হয়েছে, যা বিচারাধীন অবস্থায় আছে। বর্তমানে ছেলে বিদেশে অবস্থান করছে। ওই টাকার কারণে আমাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “এখন দোকান জবর দখল করে নেওয়ায় আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ দেওয়ার কারণে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। আমি অতিরিক্ত মানসিক চাপে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট