1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: পাইপগানসহ আটক ১ মধুপুরে মাদক বিক্রির অপরাধে ৫ জনের এক বছর করে কারাদণ্ড বাঘায় শত বছরের অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত শেরপুরে জেলা পুলিশের ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার

বাঘায় মোটরসাইকেল ছিনতাইয়ের সময় ওয়ান শুটার গানসহ ৩ জন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় মোটরসাইকেল ছিনতাইয়ের সময় দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ আটক তিন যুবক — পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে দুটি মামলা রুজু হয়েছে।
রাজশাহীর বাঘায় মোটরসাইকেল ছিনতাইয়ের সময় দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ আটক তিন যুবক — পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে দুটি মামলা রুজু হয়েছে।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘায় মোটরসাইকেল ছিনতাইয়ের সময় একনলা বিশিষ্ট দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৪নং মনিগ্রাম ইউনিয়নের বেড়হাসাবপুর গোরস্থান সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আটকরা হলেন—মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০), বাউসা ইউনিয়নের আড়পাড়া কুবলিকান্দি গ্রামের মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০)।

তারা তাদের পলাতক সহযোগীদের সহায়তায় লালপুরগামী মোটরসাইকেল আরোহী ইউসুফ আলী (১৭) ও তার সঙ্গী ইব্রাহীম-এর পথরোধ করে। এরপর অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে আটক করে এবং তাদের কাছ থেকে দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করে।

এসময় অপর সহযোগীরা ছিনতাইকৃত মোবাইল ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের অভিযানে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, ঘটনায় দ্রুত বিচার ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট