1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে পুলিশের ‘অপারেশন ফার্স্ট লাইট’ শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
পদ্মার চরে পুলিশের অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ অংশ নেওয়া পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যরা
পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে পুলিশের ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ অংশ নিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী, এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে কুখ্যাত সন্ত্রাসী কাকন বাহিনীর বিরুদ্ধে চলছে পুলিশের বিশেষ অভিযান। পুলিশের পক্ষ থেকে এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।

রোববার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে শুরু হওয়া এ অভিযান এখনো চলছে। এতে অংশ নিয়েছেন প্রায় ১ হাজার ২০০ জন সদস্য, যাদের মধ্যে রয়েছেন পুলিশ, র‍্যাব ও এপিবিএনের বিশেষ টিমের সদস্যরা।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানে এখন পর্যন্ত ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদকদ্রব্য এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া কাকন বাহিনীর ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পদ্মার চরাঞ্চলে দীর্ঘদিন ধরে কাকন বাহিনীর বিরুদ্ধে গুলি, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি, জমি দখল ও বালু লুটের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ বাহিনীর ভয়ে চার জেলার চরবাসী দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে তিন কৃষক নিহত ও দুজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনার পর থেকেই প্রশাসন কঠোর অবস্থান নিয়ে এই বিশেষ অভিযান শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট