1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা গ্রামে এক শিক্ষকের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাতে শিক্ষক লুৎফর রহমানের বাড়িতে এই চুরি সংঘটিত হয়।

এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী শিক্ষক রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গরুর মালিক শিক্ষক লুৎফর রহমান জানান,

“রোববার সন্ধ্যায় আমার এবং ভাই-ভাতিজার মোট ৭টি গরু গোয়াল ঘরে বেঁধে তালা দিই। রাতে ঘুম থেকে উঠে কিছু টের পাইনি। সকালে ফজরের নামাজ শেষে গিয়ে দেখি তালা কাটা, আর ৫টি গরু নেই।”

তিনি আরও জানান, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা। তিনি দ্রুত গরু উদ্ধারের দাবি জানান এবং চোরদের আইনের আওতায় আনার অনুরোধ করেন।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন,

“ঘটনার পর অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। চোরাই গরু উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট