1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হলো।

মাহফুজুর রহমান সাইমন, শেরপুরঃ

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের উদ্যোগে স্কুলের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় একাডেমির অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শেরপুর জেলার পুলিশ সুপার ও প্লেসের সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম। এরপর তিনি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে দ্বিতীয় সেমিস্টারের বেস্ট হ্যান্ড রাইটিং এবং প্রি-প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্লেসের পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার। এছাড়াও সম্মানিত শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট