1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওছখালী জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষটি ঘটে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের অনুসারী এবং হাতিয়ার সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারী গ্রুপের মধ্যে।

আজিম অনুসারীদের অভিযোগ

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার হোসেন জানান, শনিবার সন্ধ্যায় ওছখালী বাজারে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে ফজলুল আজিমের অনুসারীরা মশাল মিছিল কর্মসূচি দেয়। তমরদ্দি থেকে মিছিলে যোগ দিতে আসার সময় শামীমপন্থীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে প্রায় ১০ জন আজিমপন্থী নেতাকর্মী আহত হন।
পরে তারা একত্রিত হয়ে পাল্টা হামলা চালালে শামীম অনুসারীরা পিছু হটতে বাধ্য হয়। আহতদের মধ্যে ৮–১০ জনকে হাতিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি দাবি করেন।

শামীম অনুসারীদের দাবি

অন্যদিকে হাতিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব কাউছার মোস্তফা বলেন, তারা ওছখালী বাজারে ধানের শীষের সমর্থনে মিছিল বের করলে আজিম অনুসারীরা মিছিল নিয়ে সেখানে এসে হামলা চালায়। এতে তাদের ১০–১২ জন নেতাকর্মী আহত হন।
তিনি আরও জানান, পরবর্তীতে আজিমপন্থীরা পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাহাদাতের বাড়িতে হামলা চালায় ও ছররা গুলি ছোড়ে। এছাড়া সড়কে শামীমপন্থীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ করেন তিনি।
তার দাবি, বর্তমানে ওছখালী বাজার শামীমপন্থীদের নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশের বক্তব্য

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কোনো আহতের তথ্য তাদের কাছে নেই বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট