1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিলে চা খেয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান নামে দুই কিশোরের মৃত্যু হয়। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায় তানিম। গত সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার ডেল্টা ভিটা ব্রিজের কাছে ঘটে দুর্ঘটনাটি।

নিহতরা হলেন—বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের হারুনুর রশীদের ছেলে হাসিবুর তানিম (১৬), একই ইউনিয়নের কুরিয়ার বাড়ির মানিক মিয়ার ছেলে মো. জয় (১৬) এবং একই এলাকার মো. রায়হান (১৭)। তিনজনই বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে পাঁচগাঁও এলাকার একটি চায়ের দোকানে চা খেতে যান। সেখান থেকে ফেরার পথে ডেল্টা ভিটা ব্রিজ অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি কড়ই গাছে এবং পরে উল্টো পাশের আরেকটি গাছে ধাক্কা খায়। এতে তিন আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে প্রথম দিনেই মারা যায় তানিম। পরে বুধবার সকাল পৌনে ৯টায় জয় ঢাকার মালিবাগ পিপলস হাসপাতালে এবং সকাল সোয়া ৯টায় রায়হান ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। সন্ধ্যায় তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি, তবে কেউ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট