1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

চাটখিলে ৫ দফা দাবিতে ১০-২০ তম গ্রেডের সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
চাটখিলে ৫ দফা দাবিতে ১০-২০ তম গ্রেডের সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিলে ১০ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা তাদের ৫ দফা দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন। দাবি বাস্তবায়নের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেন।

বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই কর্মচারীরা এক ঘণ্টা ব্যাপী মানববন্ধন আয়োজন করেন এবং পরে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন—উপজেলা সমাজসেবা অফিসের মোঃ রফিক উল্লাহ, প্রকৌশল অফিসের মোঃ আব্দুল হাই, হাসপাতালের প্রতিনিধি আনোয়ার হোসেন রতন, প্রাথমিক স্কুলের প্রতিনিধি সাইফ উদ্দিন, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রতিনিধি জোবায়ের হোসেন ও আলমগীর হোসেন পিংকু, এলজিইডি কার্যালয়ের প্রতিনিধি জাফর উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, তাদের বেতন অনুপাত বর্তমানে ১:৪, তাই ১০০ ভাগ পেনশন প্রথা পুনর্বহাল, তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃস্থাপন, সকল ভাতা বাজার অনুযায়ী সমন্বয় এবং পদবী ও বেতনের বৈষম্য দূরীকরণের দাবি রয়েছে। এছাড়া ব্লক পোস্ট ধারীদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে।

কর্মচারীরা আরও দাবি করেন, “ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়ন এবং বৈষম্য নিরসন করতে হবে।” তারা সাংবাদিকদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের ৫ দফা দাবি জোরদারভাবে উপস্থাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট