1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. মাহমুদুল হক মনি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. মাহমুদুল হক মনি গ্রেপ্তার

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর

জুলাই হত্যা মামলাসহ একাধিক হত্যা, প্রতারণা ও জমি–প্লট জালিয়াতির অভিযোগে শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনি গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় মোট ছয়টি মামলা রয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, মনি ডিএমপির সাবেক বিতর্কিত কমিশনার (২০১৫–২০১৯) এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচিত। পুলিশ বলছে, ওই প্রভাবকে কাজে লাগিয়ে তিনি অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন।

মনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়।

পুলিশ জানায়, মনি বহুদিন ধরে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন। এছাড়া সহিংস ঘটনার দিক থেকেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার মনি শেরপুর সদর উপজেলার তালুকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র। পুলিশ জানিয়েছে, যারা মনির প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন, তারা থানায় যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট