1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

রাজশাহী বিভাগে ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
রাজশাহী বিভাগে ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগের ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মিরাক্কেল পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা হয়। এরপর সভাপতিত্ব করেন ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি জনাব মোঃ মশিউর রহমান। সভার সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ হাবিবুর রহমান, রাজশাহী ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশিকুর রহমান (আশিক), আলহাজ্ব মোঃ আব্দুল রশিদ—কোষাধ্যক্ষ, এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।

সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় কর্মরত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, অভিজ্ঞতা শেয়ার এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। বক্তারা পল্লী বিদ্যুতের সার্বিক উন্নয়নে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, ঝুঁকি ও সম্ভাবনা তুলে ধরেন।

সভায় রাজশাহী বিভাগের ১২টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ১৫০ জন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট