1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনসহ তিনজনকে গ্রেপ্তারের দৃশ্য
রাজশাহীর বাঘা উপজেলায় রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন ওরফে মতিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজশাহী ব্যুরো:
আবুল হাশেম

রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন ওরফে মতি (৫৯)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে দুজন এজাহারভুক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মতিন ওরফে মতি দুটি রাজনৈতিক মামলার আসামি। তার বিরুদ্ধে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল হামলা এবং আড়ানী পৌরসভার ঝিনা গ্রামে বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রয়েছে।

আব্দুল মতিন ওরফে মতি আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত ফজের প্রাংয়ের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া একই থানায় দায়ের করা অপর একটি মামলায় নীরব হোসেন ওরফে সম্রাট (২৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোসা. লাখিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন হোসেন জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১৭ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট