1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

মেটার সিদ্ধান্তে বন্ধ হলো সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তার ওই অ্যাকাউন্টে দুই মিলিয়নের বেশি অনুসারী ছিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ফেসবুকে অনুসন্ধান চালিয়ে ইলিয়াস হোসাইনের ওই ভেরিফায়েড অ্যাকাউন্টটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। একই সঙ্গে গুগল ও ফেসবুকে অ্যাকাউন্টটির নাম সার্চ করলে ইংরেজিতে “This content is not available right now” বার্তাটি প্রদর্শিত হচ্ছে।

এর আগে শুক্রবার রাতেই ‘সেন্ট্রিস্ট ন্যাশন টিভি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম দাবি করে জানায়, মেটা কর্তৃপক্ষ ইলিয়াস হোসাইনের ফেসবুক অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। ওই প্ল্যাটফর্মের তথ্যমতে, অ্যাকাউন্টটিতে তার ২০ লাখেরও বেশি ফলোয়ার ছিল।

ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত অ্যাকাউন্টটি বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট