1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

পঞ্চগড়ে নানা আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে নানা আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইনসান সাগরের সঞ্চালনায় এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সাইমুজ্জামান ও পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং স্থানীয় সুধীজনরা।

অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি এ রায়হান চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্যে অতিথিরা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে বৈশাখী টেলিভিশন দেশ-বিদেশের সংবাদ, বিনোদন ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সংস্কৃতিবান্ধব অনুষ্ঠান প্রচারে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

শেষে বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট