1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

ভোটার হতে আজ নির্বাচন ভবনে যাচ্ছেন তারেক রহমান, সিইসির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে গিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে তারেক রহমান নির্বাচন ভবনে উপস্থিত হবেন। সেখানে ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

দীর্ঘ প্রায় ১৭ বছর বিদেশে অবস্থানের পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। এর আগেই দলীয় সূত্র থেকে জানানো হয়েছিল, শনিবার তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বগুড়া-৬ আসন থেকে প্রার্থী করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে প্রার্থী হতে নির্দিষ্ট কোনো এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক নয়; দেশের যেকোনো এলাকার ভোটার হলেই আইনগতভাবে প্রার্থী হওয়া যায়। উল্লেখ্য, ২০০৮ সালে বিভিন্ন কারণে ছবি সংযুক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি তারেক রহমান।

আগামী ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেই সময়সীমার আগেই নির্বাচনী প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে আজ ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করছেন বিএনপির এই শীর্ষ নেতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট