1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন।

এদিন রাজধানীতে তারেক রহমানের আরও গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। এর আগে গত সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশনে যাবেন। তবে তিনি কোন কেন্দ্র থেকে ভোটার হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, তিনি ঢাকার কোনো একটি কেন্দ্র থেকে ভোটার হতে পারেন।

ইতোমধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা চূড়ান্ত করলেও আইন অনুযায়ী যোগ্য ব্যক্তির নাম যে কোনো সময় তালিকাভুক্ত করার সুযোগ রয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তারেক রহমান বিদেশে অবস্থান করায় ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেননি। পরবর্তী সময়ে দীর্ঘদিন দেশে না থাকায় তার ভোটার হওয়া সম্ভব হয়নি।

বিএনপি আগেই ঘোষণা দিয়েছে, তারেক রহমান পৈতৃক এলাকা বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। স্থানীয় নেতারা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহও করেছেন। পাশাপাশি তিনি ঢাকার কোনো আসন থেকে ভোটার হতে পারেন—এমন আলোচনা রয়েছে। এর মধ্যে গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের নামও আলোচনায় এসেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থী একসঙ্গে তিনটির বেশি আসন থেকে নির্বাচন করতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট